Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সামনের সপ্তাহেই আউশগ্রামে জঙ্গলমহল উৎসব

সামনের সপ্তাহেই আউশগ্রামে জঙ্গলমহল উৎসব
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এবার পূর্ব বর্ধমানেও হবে জঙ্গলমহল উৎসব। সামনের সপ্তাহে আউশগ্রামে এই উৎসব হবে। দু’দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জঙ্গলমহলের বাসিন্দাদের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আদিবাসী অধ্যুষিত এলাকার উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁদের এসটি সার্টিফিকেট দিতে প্রত্যন্ত এলাকায় ক্যাম্প করা হচ্ছে। খোদ জেলাশাসক আয়েশা রানি এ বিভিন্ন এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। তাঁদের সার্টিফিকেট রয়েছে কিনা সেই তথ্য তিনি জানছেন। এছাড়া অন্য কোনও পরিষেবা পেতে সমস্যা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জঙ্গলমহল উৎসবে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি পরিষেবা প্রদানও করা হবে। জেলার আধিকারিক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ