সংবাদদাতা, বারুইপুর: রবিবার বারুইপুরের রবীন্দ্রভবনে প্রান্তিক মানুষদের আর্থ সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। উদ্যোক্তা এডুকেশনাল অ্যান্ড লাইভলিহুড সোসাইটি। সভায় ছিলেন পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস, সাহিত্যক জয়দীপ চক্রবর্তী প্রমুখ। সোসাইটির সভাপতি আবু তাহির সর্দার বলেন, শিল্প, কৃষি, শিক্ষা নিয়ে আলোচনা হয়। সমাজে পিছিয়ে পড়া মানুষ কীভাবে এগিয়ে যেতে পারে, তা তুলে ধরা হয়।



