Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সমুদ্রে ডুবল ট্রলার, উদ্ধার মৎস্যজীবীরা

সমুদ্রে ডুবল ট্রলার, উদ্ধার মৎস্যজীবীরা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: সমুদ্র থেকে মাছ ধরে উপকূলে ফেরার সময় উল্টে গেল একটি ছোট ট্রলার। ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগর গ্রাম থেকে কিছুটা দূরে বঙ্গোপসাগরে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে ফেরার সময় চড়ায় লেগে এফ বি মদিনা শরিফ নামে একটি ট্রলার উল্টে যায়। সেই সময় ট্রলারে দু’জন মৎস্যজীবী ছিলেন। সমুদ্রে থাকা আশপাশের ট্রলারের মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান। তাঁরা তড়িঘড়ি এসে ডুবে যাওয়া ট্রলার থেকে দু’জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। পরে ডুবে যাওয়া ট্রলারটিকে টেনে উপকূলে নিয়ে আসা হয়। স্থানীয় এক বাসিন্দা শেখ আতাউল রহমান বলেন, ‘এই মৎস্যজীবীরা প্রতিদিনই সমুদ্রে মাছ ধরতে যান। এদিন সকালে সমুদ্র উত্তাল ছিল। তার ফলেই দুর্ঘটনা ঘটে। দু’জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। দু’জনেই বর্তমান সুস্থ রয়েছেন। তবে ট্রলারটির ক্ষতি হয়েছে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ