Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সম্ভলের সপা সাংসদের বাড়িতেও চলল বুলডোজার

সম্ভলের সপা সাংসদের বাড়িতেও চলল বুলডোজার
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ: বিদ্যুৎ চুরির অভিযোগ। শুক্রবার উত্তরপ্রদেশের সম্ভলের সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান বর্ককে ১ কোটি ৯১ লক্ষ টাকার জরিমানা করল বিদ্যুৎ দপ্তর।পাশাপাশি মিটারে কারচুপির জেরে তাঁর দীপা সরাইয়ের বাড়ির বিদ্যুৎ সংযোগও কেটে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়। এদিন সাংসদের বাড়িতে চলল যোগী সরকারের বুলডোজার। ভেঙে দেওয়া হল বাড়ির সামনের সিঁড়ি। এর জেরে ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সমাজবাদী পার্টির একাংশের বক্তব্য, বিরোধীদের টার্গেট করেই এই কাজ করছে রাজ্যের বর্তমান বিজেপি সরকার।
Advertisement
গত বৃহস্পতিবার দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই এদিন পদক্ষেপ করে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। জানা গিয়েছে, নিরাপত্তারক্ষীদের নিয়ে সাংসদের বাড়িতে হানা দিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অভিযোগ, সেইসময় বিদ্যুৎ দপ্তরের দুই কর্মীকে হেনস্তা করেন সাংসদের বাবা মামলুকুর রহমান বর্ক। এর জেরে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তারপরই সাংসদের বাড়িতে পৌঁছয় যোগী সরকারের বুলডোজার। প্রশাসন সূত্রে খবর, নিকাশির জমি দখল করে বেআইনি নির্মাণ করা হয়েছিল।
সম্পর্কিত সংবাদ