Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সল্টলেকে তরুণীর শ্লীলতাহানি, ধৃত অ্যাপ বাইক চালক

সল্টলেকে তরুণীর শ্লীলতাহানি, ধৃত অ্যাপ বাইক চালক
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকে তরুণীর শ্লীলতাহানির অভিযোগে এক অ্যাপ বাইক চালককে গ্রেপ্তার করল পুলিস। রবিবার বিধাননগর দক্ষিণ থানার পুলিস নরেন্দ্রপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২১ নভেম্বর সল্টলেকের সুকান্তনগরে এক তরুণী পুলিসের কাছে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। ওইদিন তিনি একটি অ্যাপ বাইক বুকিং করে সুকান্তনগরের ফ্ল্যাটে এসেছিলেন। হেলমেট খুলে বাইকের সিটের উপর রাখেন। হেলমেটের তলায় ভাড়ার টাকা রেখে তিনি ফ্ল্যাটে চলে যান। অভিযোগ, কিছুক্ষণ পরই ওই অ্যাপ বাইক চালক তাঁর ফ্ল্যাটে গিয়ে হাজির হন। তিনি ভাড়া দেননি এই অভিযোগ তুলে তাঁর সঙ্গে বচসা শুরু করেন। তারপর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ