Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সালারে ডুবে মৃত্যু বৃদ্ধের

সালারে ডুবে মৃত্যু বৃদ্ধের
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: প্রায় ১২ ঘণ্টা নিখোঁজ থাকার পর গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হল বৃদ্ধের দেহ। শুক্রবার সকালে সালারের দক্ষিণখণ্ড গ্রামের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম নিরঞ্জন ঘোষ(৬২)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
Advertisement
মৃতের স্ত্রী বন্দনা ঘোষ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতের দিকে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করি। সকালে গ্রামের একজন পুকুরে দেহ ভাসার কথা জানায়। কীভাবে মৃত্যুর ঘটনা ঘটল তা আমরা বুঝতে পারছি না। পুলিস মনে করছে, রাতে কোনও কারণে পুকুরে নেমেছিলেন বৃদ্ধ। ডুবে তাঁর মৃত্যু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ