রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মধ্যপ্রদেশে জখম ন’জন। তাদের মধ্যে আটজনই পড়ুয়া। বিস্ফোরণে এক পড়ুয়ার পা উড়ে গিয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে মৌগঞ্জ জেলার নাইগাদিতে। সেখানে তফসিলি জাতিভুক্তদের জন্য একটি হস্টেলের রান্নাঘরে রাত ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ৮ পড়ুয়ার পাশাপাশি একজন রাঁধুনীও জখম হয়েছেন। জেলাশাসক অজয় শ্রীবাস্তব বলেন, নাইগাদিতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পরে জখমদের রেওয়াতে নিয়ে যাওয়া হয়। সেখানেই এখন তাদের চিকিৎসা চলছে। জখম পড়ুয়াদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।



