অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর সলমন খানের পরবর্তী ছবি ‘সিকান্দার’। বলিউড সূত্রে খবর, পরিচালক এআর মুরুগাদোস নাকি ভাইজানের জন্যই আলাদা করে অ্যাকশন সিকোয়েন্সের কোরিওগ্রাফ করেছেন। অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের জন্য চারটি বিশেষ জায়গা বেছে নেওয়া হয়েছে। চিত্রনাট্য অনুযায়ী, এয়ারক্রাফ্ট, ট্রেন, সংশোধনাগার এবং হাসপাতালের বিভিন্ন অংশে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করবেন সলমন। সেন্ট্রাল মুম্বইয়ের রেলওয়ে স্টেশনে গত মাসেই ট্রেনের সিকোয়েন্সের কিছুটা শ্যুটিং হয়েছে। ফিল্ম সিটিতে সংশোধনাগারের সেট তৈরি করে হবে শ্যুটিং। পাশাপাশি ওরলির একটি শপিং মলেও সদ্য শ্যুটিং সেরেছেন ভাইজান।



