Bartaman Logo
২৭ মে, ২০২৬

সলমন ঘনিষ্ঠতার জেরেই বাবা সিদ্দিকিকে খুন, চার্জশিট পেশ

সলমন ঘনিষ্ঠতার জেরেই বাবা সিদ্দিকিকে খুন, চার্জশিট পেশ
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
মুম্বই: বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই খুন হতে হয়েছে এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। সোমবার ৪৫৯০ পাতার চার্জশিটে এমনটাই জানিয়েছে মুম্বই পুলিস। এদিন বিশেষ আদালতে ধৃত ২৬ এবং তিনজন পলাতকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। সেখানে এনসিপি নেতাকে খুনে মূলচক্রী হিসেবে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে দায়ী করা হয়েছে। পাশাপাশি আনমোল, ইয়াসিন আখতার এবং শুভম লঙ্করকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। তিন শ্যুটার শিবকুমার যাদব, গুরমেল সিং এবং ধরমরাজ কাশ্যপের নামও রয়েছে চার্জশিটে। অভিযুক্তদের বিরুদ্ধে মহারাষ্ট্র সংগঠিত দমন আইনে মামলা দায়ের করেছে পুলিস। এছাড়া মুম্বইয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করে বিষ্ণোই গ্যাং নিজেদের আধিপত্য বিস্তার করতে চেয়েছিল চার্জশিটে দাবি পুলিসের। 
Advertisement
সম্পর্কিত সংবাদ