Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়! বাসভবনেই হামলার শিকার রেখা গুপ্তা, ধৃত অভিযুক্ত

প্রতিদিনের মতো নিজের বাসভবনে আমজনতার সমস্যার কথা শুনছিলেন। সেই সময়েই ঘটে গেল বিপত্তি।

দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়! বাসভবনেই হামলার শিকার রেখা গুপ্তা, ধৃত অভিযুক্ত
  • ২০ আগস্ট, ২০২৫ ১১:০৮
Prefer us on Google

নয়াদিল্লি, ২০ আগস্ট: প্রতিদিনের মতো নিজের বাসভবনে আমজনতার সমস্যার কথা শুনছিলেন। সেই সময়েই ঘটে গেল বিপত্তি। ভিড়ের মধ্যে থেকে উঠে এসে সোজা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার গালে সপাটে চড় মারলেন এক বক্তি। শুধুই চড় নয়, তাঁকে হেনস্তাও করা হয়েছে। চুলের মুঠি ধরে টান দেন ওই ব্যক্তি। পরিস্থিতির তড়িঘড়ি সামাল দেন দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। অভিযুক্তকে পাকড়াও করে দিল্লি পুলিসের হাতে তুলে দেন। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। কী কারণে এই ঘটনা ঘটালেন তিনি? আর কী উদ্দেশ্যে ছিল? সবটাই জিজ্ঞাসা করা হচ্ছে ধৃতকে।

Advertisement

তদন্তও শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃতের নাম রাজেশ খিমঝি (৪০)। তিনি গুজরাতের রাজকোটের বাসিন্দা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আপাতত ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁর অবস্থা স্থিতিশীল। একজন মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে এইভাবে হামলা চালানোর বিষয়ে প্রশ্ন উঠেছে। গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী তথা আপ বিধায়ক আতিশী মার্লেনা। ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছেছে পুলিস। 

সম্পর্কিত সংবাদ