Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সিলিং কেটে দোকানে চুরি

সিলিং কেটে দোকানে চুরি
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সোনার দোকানের সিলিং কেটে চুরির ঘটনা ঘটল শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের ওল্ড মাটিগাড়া রোডের বাণীমন্দির স্কুল সংলগ্ন এলাকায়।  সকালে দোকান খুলতে এসে চুরির ঘটনা নজরে আসে দোকান মালিকের। এরপর সিসিক্যামেরার ফুটেজ দেখে জানা যায়, সিলিং কেটে দোকানে প্রবেশ করে চোর। এরপর সোনা ও রূপোর অলঙ্কার এবং নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। ঘটনার পরই খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিসকে। পুলিস পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ