নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সহযোগিতায় স্কটিশচার্চ কলেজে সম্প্রতি অভয়চরণ সেমিনার হলের দ্বারোদ্ঘাটন করা হল। ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য অভয়চরণ দে স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন। তাই তাঁর স্মরণেই সেমিনার হলটির নাম রাখা হয়েছে। অভয়চরণ দে পরবর্তীতে ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ নামে সারা বিশ্বে পরিচিত হন। ১৯১৬ সালে এই কলেজের বিএ কোর্সে ভর্তি হয়েছিলেন তিনি। সেমিনার হল উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন কলকাতার বিশপ তথা কলেজ কাউন্সিল সভাপতি রেভারেন্ড পরিতোষ ক্যানিং। এছাড়াও ছিলেন ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন সুমন রুদ্র, অধক্ষ্যা মধুমঞ্জরী মণ্ডল ।



