Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সেক্টর ফাইভে বেআইনি পার্কিং, অভিযানে ৪০ জনের জরিমানা

সেক্টর ফাইভে বেআইনি পার্কিং, অভিযানে ৪০ জনের জরিমানা
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক সেক্টর ফাইভে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নামল পুলিস। বুধবার নবদিগন্ত ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেক্টর ফাইভের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। গাড়ি ও বাইক রাস্তার ধারে বেআইনিভাবে পার্কিং করে রাখায় ৪০ জনকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বেআইনি পার্কিং যাতে তাঁরা না করেন, সে ব্যাপারে অনেককে সচেতনও করা হয়েছে। পুলিস জানিয়েছে, সেক্টর ফাইভে পর্যাপ্ত পার্কিং এরিয়া রয়েছে। তারপরেও অনেকেই রাস্তার ধারে বেআইনিভাবে পার্কিং করে চলে যান। বিশেষ করে বাইকের বেআইনি পার্কিং বাড়ছে। তাতে যানজটের সঙ্গে সাধারণ মানুষের পারাপারেরও সমস্যা হয়। তাই এই ধরনের বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযান জারি থাকবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ