Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সংকীর্ণ-বাতিহীন বাইপাসে বারবার দুর্ঘটনা, বাড়তি নজরদারি পুলিসের

সংকীর্ণ-বাতিহীন বাইপাসে বারবার দুর্ঘটনা, বাড়তি নজরদারি পুলিসের
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দুর্ঘটনায় হ্রাস টানা যাচ্ছে না ইস্টার্ন বাইপাসে। শহর শিলিগুড়ি সংলগ্ন বাইপাস এখন বিপদের আরএক নাম। দিনে দ্রুত গতিতে ছুটছে গাড়ি। রাতে আঁধারে ঢাকা বাইপাস আরও ভয়ঙ্কর। সংকীর্ণ রাস্তাটিতে অহরহ ঘটছে দুর্ঘটনা। অনেক প্রাণ চলে যাচ্ছে। জখমও হচ্ছেন অনেকে। কয়েক সপ্তাহের ব্যবধানে এক শিশু এবং এক প্রবীণকে পিষে দিয়েছে গাড়ির চাকা। পথবাতিহীন বাইপাসে প্রাণ হাতে নিয়ে চলছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে গোটা বাইপাসে পথবাতির দাবি তুলে সরব হয়েছেন সাধারণ মানুষ। সোমবার একটি শিশু মৃত্যুর পর দুর্ঘটনা রুখতে বাড়তি নজরদারিতে জোর দিচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। শুধু সচেতনতাই নয়, প্রয়োজনে কড়া ব্যবস্থা নিতেও পিছপা হবে না পুলিস।
Advertisement
সোমবার বিকেলে পাঁচ বছরের একটি শিশুকে পিষে দেয় একটি চারচাকা গাড়ি। ঘটনায় শিশুটির মা গুরুতর জখম হন। বর্তমানে তিনি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘাতক গাড়িটির কোনও খোঁজ পায়নি পুলিস। চলছে তল্লাশি। 
ময়নাতদন্তের পর শিশুটির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনায় শোকস্তব্ধ এলাকা। যদিও পুলিসের দাবি, শিশুটির বা তার মায়ের কারোর মাথায় হেলমেট ছিল না। গাড়িটিকে ভুল দিক থেকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটে। তবুও ট্রাফিক পুলিসকে বাড়তি সচেতন থাকার নির্দেশ দিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের শীর্ষ কর্তারা। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা বরাবর সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করি। হেলমেট পরে বাইক-স্কুটার চালানোর জন্য অনুরোধও করা হয়। অনেকেই নির্দেশ অমান্য করেন। সেক্ষেত্রে আমরা কড়া ব্যবস্থা নেই। ইস্টার্ন বাইপাস এলাকার রাস্তার মাঝে বহু কাটআউট থাকা সত্ত্বেও মানুষ নিয়ম ভেঙে থাকে। এবারে সেইদিকে বাড়তি নজরদারি চালানো হবে। নির্দিষ্ট কাটআউট ছাড়া বাইক-স্কুটার নিয়ে রাস্তা পারাপার করা যাবে না। এটা না মানলে জরিমানা, আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে জায়াগায় রাস্তা তৈরিতে ভুল পদ্ধতি ব্যবহার করা হয়েছে, বা রাস্তা ভেঙে আছে তা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি করবে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ