Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সাঁকরাইলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ

সাঁকরাইলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মঙ্গলবার হাওড়ার সাঁকরাইল বিধানসভার বাণীপুর-২ পঞ্চায়েতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন প্রায় ৫০ জন কর্মী। এদিন বাণীপুর-২ পঞ্চায়েতের রাজগঞ্জ লাইনধার এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে একটি অনুষ্ঠান হয়। সেখানে সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের হাত ধরে বিজেপির ৩ নম্বর মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি সন্তোষ কান্দি সহ অন্যরা রাজ্যের শাসকদলে যোগ দেন। বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তৃণমূলে যোগ দিয়েছেন ওঁরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ