Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সাঁকরাইলে আগুনে পুড়ে ছাই ছাপাখানা

সাঁকরাইলে আগুনে পুড়ে ছাই ছাপাখানা
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গেল একটি ছাপাখানা। ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের মানিকপুরে। দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ১টা নাগাদ ওই ছাপাখানা থেকে আচমকা ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে ছাপাখানার ভিতরে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে আসেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছিল। রবিবার ছুটির দিন হওয়ায় কেউ সেখানে ছিলেন না।
Advertisement
সম্পর্কিত সংবাদ