Bartaman Logo
২৭ মে, ২০২৬

সিকিমের রংপোর কাছে বাস দুর্ঘটনা, মৃত ৬, জখম একাধিক

সিকিমের রংপোর কাছে বাস দুর্ঘটনা, মৃত ৬, জখম একাধিক
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
গ্যাংটক, ৩০ নভেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম আরও ১৪ জন যাত্রী। পুলিস সূত্রে খবর, আজ শনিবার দুপুরে যাত্রী নিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশে রওনা দেয় বেসরকারি ওই বাসটি। এরপর সিকিম সীমানায় রংপোর কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। রাস্তা থেকে বাসটি সোজা উল্টে পড়ে তিস্তা নদীর পাড় সংলগ্ন এলাকায়। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় সিকিম ও কালিম্পং থানার পুলিস। পৌঁছয় উদ্ধারকারী দলও। দুর্ঘটনাগ্রস্ত বাসটির মধ্যে থেকে যাত্রীদের বের করে আনার কাজ শুরু হয়। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। অপরদিকে ১৪ জন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় কালিম্পংয়ের জেলাশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পেয়েছি। প্রায় ১৪ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিস। বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত বাসটি তিস্তা নদী তীরবর্তী জায়গায় পড়ে রয়েছে। সেটিকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ