Bartaman Logo
২৭ মে, ২০২৬

স্কুলের দেওয়াল ভাঙল জমি মাফিয়ার বুলডোজারে, চাঞ্চল্য

স্কুলের দেওয়াল ভাঙল জমি মাফিয়ার বুলডোজারে, চাঞ্চল্য
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
লখনউ: দিন কয়েক আগেই সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়েছে যোগীর বুলডোজার নীতি। এরইমাঝে ফের উত্তরপ্রদেশের লখনউতে চলল বুলডোজার। জমি মাফিয়ার দাপটে গুঁড়িয়ে দেওয়া হল স্কুলের দেওয়াল।  অভিযুক্তের নাম পাপ্পু চৌহান। সিসি ক্যামেরায় বন্দি হয়েছে বুলডোজার চালিয়ে স্কুলের দেওয়াল ভেঙে দেওয়ার সেই ঘটনা। প্রায় ৪০ বছরের পুরনো লখনউয়ের ইন্দিরা নগরের কানৌসা স্কুলের খেলার মাঠের দেওয়াল সংলগ্ন জমি নিয়ে পাপ্পুর সঙ্গে বিবাদ চলছিল। এব্যাপারে স্কুল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ক্রমে বিবাদ চরম আকার নেয়। এরইমধ্যে একটি বুলডোজার নিয়ে স্কুলে পৌঁছয় পাপ্পু। তারপর জমি সংলগ্ন ওই দেওয়াল ভেঙে দেওয়া হয়। এখানেই শেষ নয়। স্কুলের প্রিন্সিপাল সহ কর্মীদের প্রাণে মারার হুমকিও দেয় সে। প্রিন্সিপালের কথায়, ‘ওই জমিটি দখল করতে চায় পাপ্পু। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি।’
Advertisement
সম্পর্কিত সংবাদ