নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোমবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। উঠল প্রধান শিক্ষককে অপসারণের দাবিও। ঘটনাটি মছলন্দপুর ১ পঞ্চায়েতের সালুয়া উলুডাঙা প্রাথমিক বিদ্যালয়ের। পরে পঞ্চায়েত প্রধান এসে বিক্ষোভকারী অভিভাবকদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন। তখন বিক্ষোভ উঠে যায়। বিক্ষোভকারী অভিভাবক দুর্গা মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে স্কুলে পানীয় জলের ট্যাপ খারাপ হয়ে পড়ে রয়েছে। সেটা মেরামত করার কোনও উদ্যোগ নেই প্রধান শিক্ষকের।



