Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলে শৌচালয় তৈরির প্রস্তাব

স্কুলে শৌচালয় তৈরির প্রস্তাব
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ফালাকাটা: নতুন বছরে প্রথম বোর্ডমিটিং করল ফালাকাটা পুরসভা। শুক্রবার বোর্ডমিটিংয়ে শহরের বিভিন্ন সমস্যা বিষয়ে আলোচনা  হয়। থমকে থাকা বিভিন্ন কাজ দ্রুত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি পুর এলাকার ১৮টি ওয়ার্ডের সরকারি স্কুলগুলিতে শৌচালয় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ পুরসভাকে এনওসি দিলে তবেই তা নির্মাণ করা হবে।পুর চেয়ারম্যান প্রদীপ মুহুরী বলেন, স্কুলগুলিতে শৌচালয় তৈরির জন্য প্রস্তাব পাঠানো হবে। ওয়ার্ডে বিভিন্ন কাজে জন্য কাউন্সিলারদের কাছে বাজেট চাওয়া হয়েছে। তা জমা পড়লেই প্রথম বোর্ডমিটিং বাজেটের প্রেশ করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ