Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলে পানীয় জল প্রকল্পে দুর্নীতি

স্কুলে পানীয় জল প্রকল্পে দুর্নীতি
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বরের চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের অন্তর্গত ১১টি স্কুলে পরিস্রুত পানীয় জলপ্রকল্পে কয়েক লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। স্কুলপিছু প্রায় পঞ্চাশ হাজার টাকা তছরুপ হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। জানা গিয়েছে, চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার মোট ১১টি স্কুলে জলের মেশিন বসে। প্রতিটি মেশিনের বাক্সের গায়ে সর্বাধিক বিক্রয় মূল্য হিসেবে লেখা রয়েছে ৪৩ হাজার ৫০০ টাকা। অথচ স্কুলগুলিতে যে বোর্ড লাগানো হয়েছে, তাতে প্রকল্প মূল্য বাবদ লেখা হয়েছে ৯৭ হাজার ৯০০ টাকা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ