নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প চললে পড়ুয়াদের সকালে ক্লাস করাতে হবে। ওই ক্যাম্পের জন্য পড়াশোনা যাতে কোনওভাবে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি কোনও পরিস্থিতিতে মিড ডে মিল বন্ধ রাখা যাবে না। জলপাইগুড়ির পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলের ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামলচন্দ্র রায়। একইসঙ্গে দুয়ারে সরকারের ক্যাম্প চলার কারণ দেখিয়ে পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলে বুধবার কেন পঠনপাঠন বন্ধ রাখা হল এবং কেনই বা মিড ডে মিল হল না, তা নিয়ে প্রশাসনের পাশাপাশি রিপোর্ট তলব করেছে জেলা শিক্ষাদপ্তর।
Advertisement
এদিন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক বলেন, পান্ডাপাড়ার যে স্কুলে ঘটনাটি ঘটেছে, সেখানকার প্রধান শিক্ষিকার কাছে কৈফিয়ত তলব করতে বলা হয়েছে সংশ্লিষ্ট সার্কেলের সাব ইন্সপেক্টর অব স্কুলকে। ৩১ জানুয়ারি ওই স্কুলের প্রধান শিক্ষিকার অবসর গ্রহণ বলে জানতে পেরেছি। ফলে অবসর গ্রহণের আগেই তাঁকে এ ব্যাপারে লিখিতভাবে সবটা জানাতে হবে। যদিও এদিন বিকেলে ফোনে যোগাযোগ করা হলে ওই স্কুলের প্রধান শিক্ষিকা রেখা দত্ত বলেন, আমাকে কোনও বিষয়ে উত্তর দিতে হবে, শিক্ষাদপ্তরের কাছ থেকে এমন নির্দেশ এখনও পর্যন্ত পাইনি। জলপাইগুড়ি জেলা স্কুলের মাঠে সার্কেলের বার্ষিক ক্রীড়া চলছে। বৃহস্পতিবার সেখানে ছিলাম। শুক্রবারও ওখানেই থাকব।
জলপাইগুড়ি শহর লাগোয়া পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলে বুধবার দুয়ারে সরকারের ক্যাম্পের জন্য স্কুল হয়নি। এমনকী মিড ডে মিলও রান্না করা হয়নি। বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা দাবি করেন, শিক্ষিকারা সবাই সময়মতো এসেছিলেন। কিন্তু ছাত্রছাত্রীরা কেউ আসেনি। সেকারণে ক্লাস হয়নি। মিড ডে মিলও রান্না হয়নি।
ওই স্কুলে ৯২ জন পড়ুয়া। কিন্তু বুধবার কেউ এল না কেন? প্রশ্নের জবাবে প্রধান শিক্ষিকা বলেন, স্থানীয় খড়িয়া পঞ্চায়েত থেকে চিঠি দিয়ে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য দু’টি ক্লাসরুম নেওয়া হয়েছে। স্কুলে প্যান্ডেল হয়েছে। লোকজনের ভিড়। এসব দেখেই সম্ভবত অভিভাবকরা সন্তানদের বুধবার স্কুলে পাঠাননি। যদিও প্রধান শিক্ষিকার বক্তব্য মানতে নারাজ প্রশাসন ও জেলা শিক্ষাদপ্তর। তারা ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক বলেন, এমন ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে এসআই’দের। যদি কোনও স্কুলে দুয়ারে সরকার বা অন্য কোনও ক্যাম্প হয়, সেক্ষেত্রে ওই স্কুলে আগাম নোটিস দিয়ে সকালে ক্লাস করাতে হবে। মিড ডে মিলও বন্ধ হবে না।