নিজস্ব প্রতিনিধি, বারাসত: একাধিকবার প্রশাসনের তরফে সরকারি রাস্তা দখলমুক্ত করতে নির্দেশ দেওয়া হয় ক্লাবকে। তাতে কোনও কাজই হয়নি। অবশেষে রাস্তা দখলমুক্ত করতে রবিবার পথে নামে স্থানীয় মানুষ। চলে দফায় দফায় বিক্ষোভও। পরে পুলিস গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। বিকেলেই পুরসভাকে নির্দেশ দিয়ে সরকারি জায়গায় বেআইনি দখল উচ্ছেদ করা হয়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসত পুরসভার কলোনি মোড়ের ১২ নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে সুভাষ ময়দান। মাঠের চারপাশ প্রাচীর দেওয়া। মাঠের শেষপ্রান্ত রয়েছে সরকারি রাস্তা। এটি কমবেশি ১৪ ফুট চওড়া। বারাসত পুরসভার রেকর্ডেও রয়েছে রাস্তা। অভিযোগ, সরকারি এই রাস্তা দীর্ঘদিন ধরে দখল করে রয়েছে একটি ক্লাব। এনিয়ে ২২ নভেম্বর মহকুমা শাসকের দপ্তরে ক্লাব কর্তাদের সঙ্গে পুরসভার বৈঠক হয়। তখনই ওই রাস্তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশ দেন মহকুমা শাসক। কিন্তু, তাতে গুরুত্ব দেয়নি ক্লাব। বিক্ষোভকারী স্বপন মজুমদার, জয়ন্ত চক্রবর্তী বলেন, ওখানে রাস্তা ছিল। কিন্তু ক্লাব সদস্যরা গায়ের জোরে দখল করে নিয়েছিল। সকালে আমরা বিক্ষোভ দেখিয়েছি। বিকেলে প্রশাসন সদর্থক পদক্ষেপ নেওয়ায় আমরা খুশি। অন্যদিকে, সুমিত্রা রায় নামে অন্য এক বাসিন্দা বললেন, এই রাস্তা সাধারণ মানুষের। প্রশাসন পাশে থাকায় রাস্তা ফিরে পেলাম।
বারাসত পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল (পিডব্লুডি) অরুণ ভৌমিক বলেন, পুরসভার পক্ষ থেকে এলাকার মানুষের দাবি পূরণের চেষ্টা চলছিল। অবশেষে ফল পেলাম। ক্লাবের অন্যতম কর্মকর্তা সৌরেন দে বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। আদালতের নির্দেশ মতো যা করার আগামী দিনে করব।