Bartaman Logo
২৭ মে, ২০২৬

সংখ্যালঘুদের কোণঠাসা ইস্যুতে বাংলাদেশকে ঢাল করলেন ভাগবত

সংখ্যালঘুদের কোণঠাসা ইস্যুতে বাংলাদেশকে ঢাল করলেন ভাগবত
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
পুনে: গত কয়েক মাসে বাংলাদেশে চরমে উঠেছে হিন্দু নির্যাতন। এই ইস্যুকে হাতিয়ার করে এক ঢিলে দুই পাখি মারলেন রাষ্ট্রীয় স্বংয়সেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। ভারতে সংখ্যালঘুদের কোণঠাসা করার অভিযোগ প্রসঙ্গে বাংলাদেশকে ঢাল করলেন তিনি।  বৃহস্পতিবার পুনেতে এক অনুষ্ঠানে সঙ্ঘপ্রধান বলেন, সংখ্যালঘুদের সমস্যা নিয়ে ভারতকে জ্ঞান দেওয়ার আগে বিশ্বের উচিত অন্য দেশগুলির দিকে তাকানো। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার নাম করে আধিপত্য বিস্তারের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মোদি জমানায় ভারতে সংখ্যালঘুদের অধিকার সঙ্কুচিত হয়েছে বলে অভিযোগ। গত জুনে মার্কিন বিদেশ দপ্তরের একটি রিপোর্টে এদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা বেড়েছে বলে অভিযোগ করা হয়। নয়াদিল্লি সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছিল। এবার পরোক্ষে বাংলাদেশের উদাহরণ টেনে পরোক্ষে পশ্চিমী বিশ্বের সেই সমস্ত সামালোচনার জবাব দিলেন ভাগবত। এদিন শহরে ‘হিন্দু সেবা মহোৎসব’-এর সূচনা করে তিনি বলেন, বিশ্ব শান্তি নিয়ে বড় বড় ঘোষণা করা হচ্ছে। বিশ্ব শান্তি নিয়ে আমাদেরও জ্ঞান দেওয়া হচ্ছে। সংখ্যালঘুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাঝেমধ্যে আমাদের নানা কথা বলা হয়। অথচ অন্য দেশগুলিতে যে কী চলছে, তা আমরা দেখতে পাচ্ছি।’ তাঁর সংযোজন, অন্য দেশের বহু মানুষ মনে করেন ভারতের সক্রিয় অংশগ্রহণ ছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বিশ্বের এই প্রত্যাশা পূরণ করা ভারতের কর্তব্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ