প্রয়াগরাজ: এটা হিন্দুস্তান। আর এই দেশ চলবে সংখ্যাগুরুর ইচ্ছে অনুযায়ী। এমনই মন্তব্য করলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখরকুমার যাদব। বিচারপতি এও স্পষ্ট করে দিয়েছেন, এমন কথা বলতে তাঁর বিন্দুমাত্র দ্বিধা নেই।
Advertisement
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে রবিবার প্রয়াগরাজে আলোচনা সভার আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। খবরে প্রকাশ, ওই অনুষ্ঠানে বক্তা ছিলেন বিচারপতি যাদব। তিনি বলেন, ‘আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নেই যে এটা হিন্দুস্তান এবং এখানে বসবাসকারী অধিকাংশের ইচ্ছে অনুযায়ী দেশ চলতে পারে। আইন তেমনই। বাস্তবেও অধিকাংশের মতামত অনুযায়ী আইন কাজ করে। পরিবার হোক বা সমাজ, সব জায়গায় দৃশ্যটা এক।’
ওই বিচারপতির মতে, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিতর্ক বহু দিনের পুরনো। তবে সেটি কার্যকর হলে বিভেদ ঘুচবে। তাঁর কথায়, ‘অভিন্ন দেওয়ানি বিধির মূল লক্ষ্য হল পার্সোনাল ল’য়ে সমতা বিধান করা। ধর্ম, লিঙ্গ বা জাতি নির্বিশেষে এটি প্রত্যেক নাগরিকের উপরে প্রযুক্ত হবে।’ গেরুয়া শিবির আয়জিত এই সভায় উপস্থিত ছিলেন দীনেশ পাঠক নামে হাইকোর্টের আরও এক বিচারপতি।
দেশের প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে উত্তরাখণ্ডে। যদিও বিতর্কিত এই আইন কার্যকর নিয়ে রাজ্যগুলিকে কোনও নির্দেশিকা পাঠায়নি কেন্দ্র। সম্প্রতি সংসদে একথা জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।