মুর্শিদাবাদে ছেলেদের নামে এসআইআরের শুনানির নোটিস আসতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাবার। মুর্শিদাবাদের জলঙ্গির নওদাপাড়ার আকসাদ মণ্ডল (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এমনই দাবি তাঁর পরিবারের লোকজনের। মৃতের পরিবারের দাবি, ছেলেদের নামে শুনানির নোটিস আসার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন বছর ৪৮-এর আকসাদ মণ্ডল । এরপরই আজ, মঙ্গলবার সকালে অসুস্থ হওয়ার পর পরিবারের লোকজন তাঁকে সাদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।



