Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

এসআইআর: জলপাইগুড়িতে শুনানির জন্য নোটিশ পেয়েছেন ৭৭ হাজার ৪৪০ জন ভোটার

এসআইআর: জলপাইগুড়িতে শুনানির জন্য নোটিশ পেয়েছেন ৭৭ হাজার ৪৪০ জন ভোটার
  • ২৮ ডিসেম্বর, ২০২৫ ১৪:১২
Prefer us on Google

জলপাইগুড়ি জেলার ৭টি বিধানসভা আসন মিলিয়ে এসআইআরের শুনানিতে নোটিশ পেয়েছেন ৭৭ হাজার ৪৪০ জন ভোটার। তাঁদের মধ্যে শুধুমাত্র ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে নোটিশ পেয়েছেন ৩২ হাজার ভোটার। জেলার সাতটি বিধানসভার মধ্যে একমাত্র ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে ১২ জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) থাকবেন শুনানিতে। বাকি ছ’টি বিধানসভা আসনে প্রতিটিতে ১০ জন করে এইআরও থাকবেন। ডাবগ্রাম-ফুলবাড়ির নোটিশ পাওয়া ভোটারদের জন্য ফুলবাড়ি-১ ও ২ এবং ডাবগ্রাম-১ ও ২ নং পঞ্চায়েতের বাইরে শিলিগুড়ি পুরনিগমের এলাকাতেও শুনানি হবে। আগামী কাল, সোমবার থেকে জলপাইগুড়িতে শুনানি শুরু।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ