সইফ আলি খানের ছবিতে দেখা যাবে অভিনেত্রী রকুলপ্রীত সিংকে। শোনা যাচ্ছে, রমেশ তুরানির ব্যানারে নির্মিত একটি ছবিতে জুটি বাঁধছেন তাঁরা। সম্ভবত সেটি ‘রেস ৪’। প্রথমবার পর্দায় তাঁদের রসায়ন দেখতে আগ্রহী দর্শক। যদিও রকুলের চরিত্র প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু জানাননি নির্মাতারা। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে খবর।



