নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেইলের এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্তাদের বিরুদ্ধে বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল। এনিয়ে তিনটি মামলা দায়ের হয়েছে কলকাতার চারু মার্কেট থানায়। তিন মামলায় ২ কোটি ২০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এনেছেন সেইলের তিন অবসরপ্রাপ্ত কর্মী। লালবাজারের একটি সূত্র জানাচ্ছে, যেভাবে প্রতিদিন প্রতারণার টাকার অঙ্ক লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে ২০০-৩০০ কোটির প্রতারণা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিসের। রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথিরিটি অব ইন্ডিয়া লিমিটেডের (সেইল)-এর এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটিতে কর্মরত অবস্থায় টাকা জমিয়েছিলেন কর্মীরা। কিন্তু অবসরের পর এখন সেই টাকা তাঁরা ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ।
Advertisement
অভিযোগের তির কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির চেয়ারম্যান, সিইও, সেক্রেটারি সহ বোর্ড অব ডিরেক্টর্সের বিরুদ্ধে। চারু মার্কেট থানার ১২, চারুচন্দ্র প্লেস (ইস্ট)-এ সেইলের এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কার্যলয়। তাই প্রতিদিন চারু মার্কেট থানায় ভিড় জমাচ্ছেন প্রতারিত সেইল কর্মীরা। জানুয়ারি মাসের গোড়ার দিকে লিখিত অভিযোগ আসতে শুরু করে পুলিসের কাছে। প্রতারিত কর্মীদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলেও চারু মার্কেট থানার পুলিস কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এমনকী তদন্তে এখনও পর্যন্ত তেমন কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে প্রতারিতদের মধ্যে।
সূত্রের খবর, এই আর্থিক তছরুপের তদন্তে নেমে পুলিস প্রতারিত কর্মীদের কাছ থেকে বিনিয়োগের নথি সংগ্রহ করছেন। তার ভিত্তিতে আগামী দিনে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।
সূত্রের খবর, এই আর্থিক তছরুপের তদন্তে নেমে পুলিস প্রতারিত কর্মীদের কাছ থেকে বিনিয়োগের নথি সংগ্রহ করছেন। তার ভিত্তিতে আগামী দিনে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।



