Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘নিঃশব্দে প্রত্যাঘাত’! আমেরিকার ডাল ও মটরে ৩০% আমদানি শুল্ক ভারতের

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-সন্ত্রাসকে ‘নিঃশব্দে প্রত্যাঘাত’ ভারতের! তেমনই ইঙ্গিত মিলছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টকে লেখা দুই মার্কিন সেনেটরের চিঠি থেকে। তাঁদের দাবি, আমেরিকার ডাল ও মটরের উপর ৩০ শতাংশ শুল্ক চাপিয়েছে ভারত।

‘নিঃশব্দে প্রত্যাঘাত’! আমেরিকার ডাল  ও মটরে ৩০% আমদানি শুল্ক ভারতের
  • ১৮ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি ও ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের শুল্ক-সন্ত্রাসকে ‘নিঃশব্দে প্রত্যাঘাত’ ভারতের! তেমনই ইঙ্গিত মিলছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টকে লেখা দুই মার্কিন সেনেটরের চিঠি থেকে। তাঁদের দাবি, আমেরিকার ডাল ও মটরের উপর ৩০ শতাংশ শুল্ক চাপিয়েছে ভারত। মার্কিন কৃষকদের স্বার্থে সেই কর প্রত্যাহারের জন্য ট্রাম্পকে ভারতের উপর চাপ সৃষ্টির আর্জিও জানিয়েছেন তাঁরা।

Advertisement

ভারতের উপর ট্রাম্প প্রশাসনের ৫০ শতাংশ শুল্ক আরোপ ঘিরে ইতিমধ্যেই সংঘাত তুঙ্গে। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি এখনও দিনের আলোর মুখ দেখে উঠতে পারেনি। সেই পর্বেই আমেরিকার ডালে নিঃশব্দে নয়াদিল্লির চাপানো এই ৩০ শতাংশ করকে প্রত্যাঘাত হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা।

বিষয়টি নিয়ে ট্রাম্পকে চিঠি লিখেছেন নর্থ ডাকোটার সেনেটর কেভিন ক্রেমার ও মোনতানার সেনেটর স্টিভ ডাইন্স। তাঁদের দাবি, গত ৩০ অক্টোবর আমেরিকার মটর ও ডালে ৩০ শতাংশ কর আরোপ করেছে ভারত। ১ নভেম্বর থেকে তা বাস্তবায়িত হয়েছে। ভারতের এই পদক্ষেপ ‘অন্যায্য’। ভারত সরকার বিষয়টি গোচরে না আনায় সংবাদমাধ্যমেরও নজর এড়িয়ে গিয়েছে। নয়াদিল্লির সঙ্গে বাণিজ্য চুক্তির আগে এবিষয়ে যথাযথ পদক্ষেপ করা হোক।

জানা যাচ্ছে, এই ৩০ শতাংশ আমদানি শুল্কের মধ্যে ২০ শতাংশ কৃষি পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত সেস। গত ১ নভেম্বরের আগে পর্যন্ত আমেরিকার ডাল বিনা শুল্কে প্রবেশের অনুমতি ছিল ভারতে। সেই অনুমতির মেয়াদ ছিল আগামী মার্চ মাস পর্যন্ত। কিন্তু তার বেশ কয়েকমাস আগেই নিঃশব্দে ৩০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। ভূ-রাজনীতি বিশেষজ্ঞ নবরূপ সিং এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এর অর্থ মার্কিন শুল্ক আরোপকে প্রত্যাঘাত করল ভারত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ