নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: একগুচ্ছ চোরাই সাইকেল ও ভ্যান উদ্ধার করে রবিবার ফিরিয়ে দিল পাণ্ডুয়া থানার পুলিস। সম্প্রতি পাণ্ডুয়ার বিভিন্ন এলাকায় নতুন সাইকেল চুরি শুরু হয়েছিল। ভ্যানগাড়ি সহ ওই জাতীয় গাড়িগুলিও চুরি হচ্ছিল। সমস্যা মেটাতে সম্প্রতি গ্রামীণ পুলিসের তরফে বিশেষ দল তৈরি করা হয়। লাগাতার অভিযান চালিয়ে পুলিস বেশ কিছু সাইকেল ও ভ্যানগাড়ি উদ্ধার করে।



