Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

দিল্লিতে রাহুলের বাসভবনের বাইরে বিক্ষোভ শিখ সম্প্রদায়ের

বৃহস্পতিবার মারা গিয়েছেন ১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসায় দোষী সাব্যস্ত কংগ্রেস নেতা সজ্জন জিন্দাল। দলীয় সাংসদ দীপিন্দর সিং হুডা সহ কিছু কংগ্রেস নেতা প্রয়াত সজ্জন কুমারকে ‘নায়ক’ ও ‘রোল মডেল’ বলে উল্লেখ করায় শনিবার বিক্ষোভ প্রদর্শন হল দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনের বাইরে।

দিল্লিতে রাহুলের বাসভবনের বাইরে বিক্ষোভ শিখ সম্প্রদায়ের
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বৃহস্পতিবার মারা গিয়েছেন ১৯৮৪ সালের শিখ বিরোধী হিংসায় দোষী সাব্যস্ত কংগ্রেস নেতা সজ্জন জিন্দাল। দলীয় সাংসদ দীপিন্দর সিং হুডা সহ কিছু কংগ্রেস নেতা প্রয়াত সজ্জন কুমারকে ‘নায়ক’ ও ‘রোল মডেল’ বলে উল্লেখ করায় শনিবার বিক্ষোভ প্রদর্শন হল দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনের বাইরে। সেখানে ওই হিংসায় হতাহতদের পরিবারের সদস্য ও শিখ নেতারা সমবেত হন। প্রতিবাদীদের নেতৃত্বে ছিলেন দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হরমিত সিং কালকা এবং সাধারণ সম্পাদক জগদীপ সিং কাহলন। এক শিখ নেতা বলেন, প্রয়াত সজ্জন কুমার সত্যিই ‘নায়ক’ ছিলেন কি না, আজ স্বয়ং রাহুল গান্ধীকে তার ব্যাখ্যা দিতে হবে। হুডা সহ কংগ্রেস নেতারা যে মন্তব্য করেছেন, তার জন্য রাহুল গান্ধীকে শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে। 

Advertisement

পাঞ্জাবে আসন্ন ভোটের আগে বিষয়টি নিয়ে ফাঁপরে পড়েছে হাতশিবির। এরইমধ্যে হুডার মন্তব্য থেকে দূরত্ব বাড়িয়েছেন পাঞ্জাবের কংগ্রেস নেতারা। চণ্ডীগড়ে কংগ্রেস নেতা অমর সিং বলেন, আমরা তাঁর মন্তব্যের সঙ্গে একমত নই। যে ব্যক্তি মারা গিয়েছেন, তিনি শিখ বিরোধী দাঙ্গার সাজাপ্রাপ্ত অপরাধী ছিলেন। শিখ সম্প্রদায়ের মধ্যে তাঁর প্রতি প্রচণ্ড ঘৃণা রয়েছে এবং তাঁর সাজা সুপ্রিম কোর্ট পর্যন্ত বহাল ছিল। হুডা যা বলেছেন, তার সঙ্গে আমরা একেবারেই একমত নই।

Advertisement
সম্পর্কিত সংবাদ