শীঘ্রই জীবনের নতুন অধ্যায় শুরু হবে। ধীরে ধীরে সেদিকেই এগচ্ছেন তাঁরা। বাবা-মা হতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। সদ্য সমাজমাধ্যমে এই ঘোষণা করেছেন এই বলি দম্পতি। বর্তমানে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন যুগল। বি টাউনের জল্পনা, ২০২১ সালে ‘শেরশাহ’ ছবির সেটেই কিয়ারার সঙ্গে সিদ্ধার্থের প্রেমপর্ব শুরু হয়। তবে কিয়ারাকে নাকি তারও আগে দেখেছিলেন সিদ্ধার্থ। তখন থেকেই শুরু হয় ভালোলাগা। কোথায়? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের জবাব দিয়েছেন নায়ক। সিদ্ধার্থ জানিয়েছেন, ‘লাস্ট স্টোরিজ’-এর সেটে কিয়ারাকে প্রথম দেখেছিলেন তিনি। সেই অ্যান্থলজির কিয়ারা অভিনীত গল্পটির পরিচালনা করেছিলেন করণ জোহর। তাঁর সঙ্গেই দেখা করতে সেটে গিয়েছিলেন সিদ্ধার্থ। সেই সময় কিয়ারার সঙ্গে দেখা হয় তাঁর। সিদ্ধার্থকে প্রশ্ন করা হয়েছিল, ছেলে না মেয়ে, কী চান তিনি? জবাবে অভিনেতা জানিয়েছেন, ‘ভালো মানুষ হোক, এটাই চাই।’



