Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইবার থানার অভিযান, ধৃত ৩ সিম বিক্রেতা

সাইবার থানার অভিযান, ধৃত ৩ সিম বিক্রেতা
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: সিমকার্ড ব্যবহার করে প্রতারণা রুখতে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালের মাধ্যমে অভিযোগ পেয়েই জেলাজুড়ে অভিযানে নামল দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানা। বংশীহারি এবং তপন থেকে তিন সিম বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬৪ টি  অন্যের নামে নেওয়া সিম। পুলিস সূত্রে খবর, ওই সিমগুলি প্রতারণার কাজে লাগানো হয়েছিল। বালুরঘাট সদর ডিএসপি বিক্রম প্রসাদ বলেন, জালিয়াতির ঘটনায় তিন সিম বিক্রেতাকে গ্ৰেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন নামে সিম মিলেছে। কীভাবে জালিয়াতি করা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
পুলিস সূত্রে খবর, ধৃত বিদ্যুৎ মেহেরার বাড়ি তপনের রামপুরে পুর্ব হরসুরাতে। দ্বিতীয় জন মাহাফুজ আলম থাকে বংশীহারির বানিপাড়া এলাকায়। আরেকজন অপূর্ব তালুকদার বংশীহারির জামারের বাসিন্দা। সম্প্রতি দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পুলিস একটি মামলার তদন্ত করতে গিয়ে এই  সিম প্রতারণা চক্রের হদিশ পায়।  দেখা গিয়েছে, এই মোবাইলের সিম প্রতারণার সঙ্গে জেলার প্রায় শতাধিক বিক্রেতা যুক্ত। কখনও লোন দেওয়ার নাম করে ডকুমেন্টস আদায় করা হচ্ছে জেলাজুড়ে। আবার টাকার প্রলোভনেও অনেক সময় ডকুমেন্টস অন্যের হাতে তুলে দিচ্ছেন গ্রাহকরা। যার মাধ্যমে সিম নেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে চলছে প্রতারণা। 
দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের এপিপি জয়ন্ত মজুমদার বলেন, ধৃত তিনজনকে আদালতে তুললে বিচারক তিনদিনের পুলিস হেফাজত দিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ