Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইবার প্রতারণার শিকার দুই যুবকের টাকা ফেরাল পুলিস

সাইবার প্রতারণার শিকার হয়ে টাকা খুইয়েছিলেন ভগবানগোলার দুই যুবক। প্রতারিত দুই যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে টাকা উদ্ধার করে ভগবানগোলা থানার পুলিস। মঙ্গলবার ভগবানগোলা থানার পক্ষ থেকে তাঁদের হাতে খোয়া যাওয়া টাকা তুলে দেওয়া হয়।

সাইবার প্রতারণার শিকার দুই যুবকের টাকা ফেরাল পুলিস
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: সাইবার প্রতারণার শিকার হয়ে টাকা খুইয়েছিলেন ভগবানগোলার দুই যুবক। প্রতারিত দুই যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে টাকা উদ্ধার করে ভগবানগোলা থানার পুলিস। মঙ্গলবার ভগবানগোলা থানার পক্ষ থেকে তাঁদের হাতে খোয়া যাওয়া টাকা তুলে দেওয়া হয়। টাকা ফেরত পেয়ে খুশি ওই দুই যুবক। 
Advertisement
ভগবানগোলা থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, গত বছর অক্টোবর মাসে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে ভগবানগোলা থানার আসানপাড়ার বাসিন্দা আসমাইল শেখ প্রতারিত হন। ওটিপি শেয়ার করার কিছুক্ষণের মধ্যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২৫ হাজার গায়েব হয়ে যায়। 
অন্যদিকে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি পুরনো বাইক কেনার জন্য ভগবানগোলার ঈশাপুরের মামুন শেখ অনলাইনে এক যুবককে ৪০ হাজার ৫০০ টাকা দেন। কিন্তু তিনি বাইক পাননি। ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই বলেন, প্রতারিত দুই যুবক ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সাইবার পোর্টালে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নামে দুই যুবকের খোয়া যাওয়া টাকা উদ্ধারে সক্ষম হয়। এদিন ভগবানগোলা থানায় দুই যুবককের হাতে টাকা তুলে দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ