Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার ক্রাইম নিয়ে শিবির করল পুলিস

সাইবার ক্রাইম নিয়ে শিবির করল পুলিস
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শিবদাসপুর থানার অন্তর্গত আতিসারা নব আদর্শ স্কুলে ছাত্র-ছাত্রীদের সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, র‍্যাগিং সহ বিভিন্ন বিষয় নিয়ে একটি শিবির করে পুলিস। সেখানে পুলিসকর্তারা সাইবার অপরাধ সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করেন। কী করে সাইবার অপরাধ থেকে নিজেদেরকে সরিয়ে রাখা যায়, তা বোঝানো হয়। বিভিন্ন বিষয়ে পুলিসের ভূমিকাও ব্যাখ্যা করেন তাঁরা। সেই সঙ্গে নারীদের বিরুদ্ধে কোনও অপরাধ হলে সঙ্গে সঙ্গে পুলিসকে জানানোর জন্য বলা হয়। দেওয়া হয় হেল্পলাইন নম্বরও। এছাড়া হারিয়ে যাওয়া সাতটি মোবাইল হালিশহর থানা থেকে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ