অবশেষে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির শ্যুটিং করলেন ‘কেজিএফ’ খ্যাত তারকা যশ। এই ছবিতে তাঁকে রাবণের চরিত্রে দেখা যাবে। ঘোষণা হওয়ার পর থেকেই ছবি ঘিরে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে। রাম চরিত্রে রণবীর কাপুর ও সীতার ভূমিকায় সাই পল্লবী রয়েছেন এই ছবিতে। শ্যুটিং চলাকালীন তাঁদের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশেষে রাবণের পর্বের শ্যুটিং শুরু করলেন নির্মাতারা। মুম্বইয়ের সেটে চলছে শ্যুটিং। অন্যদিকে, গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’ ছবিতে অভিনয়ের কথা ছিল যশের। তবে ‘রামায়ণ’ ছবির কারণে অ্যাকশন থ্রিলার ঘরানার সেই ছবির কাজ আপাতত স্থগিত রাখতে হয়েছে নির্মাতাদের। শোনা যাচ্ছে, নীতেশ তিওয়ারির ছবির কাজ শেষ হওয়ার পরই ‘টক্সিক’ ছবির শ্যুটিং শুরু করবেন যশ।



