Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিং শেষের পথে

শ্যুটিং শেষের পথে
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ঈদের মরশুমে মুক্তি পাচ্ছে সলমন খান ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘সিকান্দার’। দীর্ঘদিন ধরে এই ছবির জন্য অপেক্ষা করছেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, ছবির শ্যুটিং প্রায় শেষের পথে। আর মাত্র দু’দিনের শ্যুটিং বাকি রয়েছে বলে খবর। গত ১৪ ফেব্রুয়ারি মুম্বইতে নিজের অংশের শ্যুটিং শেষ করেছেন সলমন। সেদিন নাকি সারারাত সেটে ছিলেন ভাইজান। শ্যুটিং শেষ হয় সকাল ছ’টা নাগাদ। রাজকোটে কয়েকটি দৃশ্যর শ্যুট বাকি রয়েছে। তার জন্য দু ’দিন ধার্য করা হয়েছে। মার্চের প্রথম সপ্তাহের মধ্যে সেই দৃশ্যগুলির শ্যুটিং শেষ হয়ে যাবে বলেই বিশ্বাস নির্মাতাদের। ইতিমধ্যে সম্পাদনার কাজও শুরু করেছেন নির্মাতারা। ‘সিকান্দার’-এর কাজের ফাঁকেই একটি হলিউড প্রজেক্টের কাজের জন্য সৌদি আরবে গিয়েছেন সলমন। এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। সঙ্গে থাকবেন সঞ্জয় দত্ত। দুই অভিনেতার শ্যুটিংয়ের দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ