Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিং শুরুর অপেক্ষা

শ্যুটিং শুরুর অপেক্ষা
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
শিবানি শিবাজি রাওয়ের ভূমিকায় ফিরছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। গত বছরের শেষেই ‘মর্দানি ৩’ ছবির ঘোষণা হয়েছিল। এবার জানা গেল, চলতি বছরের জুন মাস থেকে শুরু হবে যশরাজ ফিল্মসের এই সিনেমার শ্যুটিং। শোনা যাচ্ছে, বর্তমানে নির্মাতারা ব্যস্ত খলচরিত্রে খোঁজে। এই ফ্র্যাঞ্চাইজির প্রত্যেক ছবিতে খলচরিত্র অত্যন্ত শক্তিশালী। এবারও সেটাই ঘটতে চলেছে। বর্তমানে প্রাক প্রযোজনা স্তরে রয়েছে ছবিটি। চলছে লুক টেস্টের কাজ। ভিলেন চরিত্রাভিনেতার সন্ধান পাওয়ার পরই চলতি বছর জুন থেকে ছবির শ্যুটিংয়ের কাজ পুরোদমে শুরু করবেন পরিচালক অভিমাজ মিনাওয়ালা। এর আগে তাহির রাজ ভাসিন ও বিশাল জেঠওয়াকে দেখা গিয়েছিল খলনায়কের ভূমিকায়। এবার এই গুরুত্বপূর্ণ চরিত্রে কে থাকবেন, তার দিকে নজর রয়েছে ইন্ডাস্ট্রির। সূত্রের খবর, বর্তমানে অডিশন চলছে। শীঘ্রই এই চরিত্রাভিনেতার নাম ঘোষণা হবে।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ