Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্যুটিংয়ে ফিরছেন প্রিয়াঙ্কা

শ্যুটিংয়ে ফিরছেন প্রিয়াঙ্কা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
শ্যুটিংয়ে ফিরছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে উপলক্ষ্যে মুম্বইয়ে এসেছিলেন তিনি। সেই পর্ব মিটেছে। এই আবহে হায়দরাবাদে ফিরলেন প্রিয়াঙ্কা। বর্তমানে এসএস রাজামৌলির পরিচালনায় একটি ছবিতে কাজ করছেন প্রিয়াঙ্কা। তাঁর বিপরীতে রয়েছেন দক্ষিণী অভিনেতা মহেশ বাবু। সেই ছবির কাজে যোগ দিতেই হায়দরাবাদে ফিরলেন ‘দেশি গার্ল’। সোশ্যাল মিডিয়ায় হায়দরাবাদ এয়ারপোর্টের ছবি শেয়ার করেছেন নায়িকা। সূত্রের খবর, ইতিমধ্যে শেষ হয়েছে লুক টেস্টের কাজ। স্ক্রিপ্ট রিডিং সেশনও চলছে।  ২০২৬ সালের মধ্যে এই ছবির কাজ শেষ হওয়ার কথা। দু’পর্বে ছবিটি মুক্তি পাবে বলে খবর। ভারতীয় ছবি থেকে দীর্ঘদিন দূরে ছিলেন প্রিয়াঙ্কা। রাজামৌলি পরিচালিত এই সিনেমার মধ্য দিয়ে ফের তাঁর ভারতীয় ছবির সফর শুরু হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ