Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরে দুর্ঘটনায় মৃত এক, জখম দুই

শ্যামপুরে দুর্ঘটনায় মৃত এক, জখম দুই
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিক্রমজিৎ বাগ (৩২)। বাড়ি পাঁচলা থানার কুলাই গ্রামে। এই দুর্ঘটনায় আহত আরও দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে শ্যামপুর থানার নাকোল গ্রাম পঞ্চায়েতের কানপুর এলাকায়। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।
Advertisement
মঙ্গলবার নাউলে বিক্রমজিৎয়ের শ্বশুরবাড়িতে একটি অনুষ্ঠান ছিল। এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে করে সেই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। স্থানীয় সূত্রে খবর, কানপুর এলাকায় একটি টোটোর সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাইকের দুই আরোহী এবং টোটোচালক আহত হন। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে বাগনান মুগকল্যাণ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিক্রমজিৎ বাগকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি আহত দু’জনকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।
সম্পর্কিত সংবাদ