Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরে বাইক থেকে পড়ে মৃত্যু

শ্যামপুরে বাইক থেকে পড়ে মৃত্যু
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: মোবাইল কিনতে যাওয়ার পথে বাইক থেকে পড়ে মৃত্যু হল এক কিশোরের। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বাগনান-শ্যামপুর রোডের নাউলে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম শেখ সফিকুল (১৩)। বাড়ি শ্যামপুর থানার ডিহিমণ্ডলঘাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অনন্তপুর মীরপাড়ায়। শ্যামপুর থানার পুলিস মৃতদেহটি ময়নাতন্তের জন্য উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। সূত্রের খবর, রবিবার রাত ৮টা নাগাদ দুই বন্ধু বাইকে চেপে নাউলে মোবাইল কিনতে গিয়েছিল। নাউলের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারালে দু’জনেই রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মুগকল্যাণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক সফিকুলকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে বেলাগাম বাইকচালকদের নিয়ে বাসিন্দারা অসন্তোষ প্রকাশ করেছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ