Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শীতলকুচির ছোট শালবাড়িতে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

শুক্রবার এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শীতলকুচি ব্লকের ছোট শালবাড়িতে। পুলিস জানিয়েছে, মৃতার নাম স্নিগ্ধা বর্মন (২১)। তিনি শীতলকুচি কলেজের পঞ্চম সেমেস্টারের ছাত্রী ছিলেন।

শীতলকুচির ছোট শালবাড়িতে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শীতলকুচি: শুক্রবার এক কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল শীতলকুচি ব্লকের ছোট শালবাড়িতে। পুলিস জানিয়েছে, মৃতার নাম স্নিগ্ধা বর্মন (২১)। তিনি শীতলকুচি কলেজের পঞ্চম সেমেস্টারের ছাত্রী ছিলেন। ছাত্রীর কাকা উত্তম কুমার বর্মন বলেন, কয়েকদিন পর স্নিগ্ধার মামার বিয়ে। এদিন কেনাকাটা করতে তার বাবা মা মাথাভাঙা গিয়েছিল। বাড়িতে কেউ ছিল না। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরলে রান্নাঘরে তার ঝুলন্ত দেহ দেখতে পান। কী কারণে এই ঘটনা তা আমরা বুঝে উঠতে পারছি না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিস। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ