নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতকালীন চারধাম যাত্রার সূচনা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে রবিবার মুখ্যমন্ত্রী ধামি বাবা কেদারনাথের বিশেষ পুজো দিয়ে এই যাত্রার সূচনা করেছেন। সারা বছর ধরেই ভক্তরা যেন চারধাম যাত্রা করতে পারেন, তার জন্যই এই শীতকালীন যাত্রার উদ্যোগ। তাতে উত্তরাখণ্ডের পর্যটন প্রসার ঘটবে।



