Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

শতবর্ষ উদযাপনে সেজে উঠছে দমদম বিমানবন্দর

শতবর্ষ উদযাপনে সেজে উঠছে দমদম বিমানবন্দর
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০০ বছর উদযাপন করতে চলেছে কলকাতা বিমানবন্দর। তার জন্য আধুনিকতায় মুড়ে ফেলা হচ্ছে বিমানবন্দরের বিভিন্ন অংশ। সেই সূত্রেই রানওয়ে এবার এলইডিতে সুজ্জিত হয়ে উঠছে। কলকাতা বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য আনুমানিক ৩,৬০০ মিটার। তার মধ্যে ৪৫০ মিটার এলইডিতে কনভার্ট করা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর কলকাতা বিমানবন্দরের ১০০ বছরে পদার্পণ উপযাপন করা হবে। তার আগে এটি রানওয়েতে এলইডি সংক্রান্ত অভিনব উদ্যোগ বলে মনে করা হচ্ছে। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দফায় ৪৫০ মিটার এলইডিতে সুসজ্জিত করা হয়েছে। এরপর বাকিটাও পর্যায়ক্রমে করা হবে—বিদ্যুতের সাশ্রয়, উচ্চ আলো, কুয়াশার সময় দূর থেকে আলোর ঘনত্ব অনুভূত হওয়া, বৃষ্টিতে যাত্রা নষ্ট হবে না প্রভৃতি। 
Advertisement
অন্যদিকে, শতবর্ষ উপলক্ষ্যে বিমানবন্দরে একাধিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে। সূচনা হচ্ছে আগামী শনিবার। অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ কলকাতা বিমানবন্দরের কয়েকজন কর্মীকে সম্মানিত করা হবে। স্বাধীনতা সংগ্রামী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মানিত করতে চলেছে কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উদযাপন কমিটি। তথ্যচিত্রের মাধ্যমে কলকাতা বিমানবন্দরের ইতিহাস যেমন তুলে ধরা হবে, তেমনই পরিষেবার মানোন্নয়নে আগামী দিনের কর্মকাণ্ড ঘোষণা করা হবে ওই অনুষ্ঠান মঞ্চ থেকে। 
সম্পর্কিত সংবাদ