Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শেষবেলায় শহরে শীতের আমেজ! আগামী কাল থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

শেষবেলায় শহরে শীতের আমেজ! আগামী কাল থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঘের শেষে রাজ্যে কামব্যাক করেছে শীত। যার ফলে দক্ষিণবঙ্গে অনেকটাই কমেছে তাপমাত্রা। জাঁকিয়ে না হলেও হাল্কা ঠাণ্ডা পড়েছে শহরে। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল, শনিবারের তুলনায় ০.৫ ডিগ্রি কম ছিল। যার ফলে শেষ বেলায় শহরবাসী উপভোগ করছে শীত। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কাল, সোমবার থেকে রাজ্যে বাড়তে থাকবে তাপমাত্রা। যার ফলে ধীরে ধীরে বিদায় নেবে শীত। এদিনের আকাশ থাকবে পরিষ্কার। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ