Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

শেষ হল রোডরেস

শেষ হল গৌড় মালদহ রোডরেস প্রতিযোগিতা। রবিবার জেলা পুলিস লাইনস মাঠ থেকে তিনটি পৃথক বিভাগে এই দৌড় শুরু হয়। রোডরেসের উদ্বোধনে হাজির ছিলেন মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব, জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া, অভিনেত্রী শুভশ্রী সহ জেলা পুলিসের পদস্থ আধিকারিকরা।

শেষ হল রোডরেস
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মালদহ: শেষ হল গৌড় মালদহ রোডরেস প্রতিযোগিতা। রবিবার জেলা পুলিস লাইনস মাঠ থেকে তিনটি পৃথক বিভাগে এই দৌড় শুরু হয়। রোডরেসের উদ্বোধনে হাজির ছিলেন মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব, জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া, অভিনেত্রী শুভশ্রী সহ জেলা পুলিসের পদস্থ আধিকারিকরা। জেলা পুলিসের তরফে জানানো হয়েছে তৃতীয় বর্ষ গৌড় মালদহ রোডরেসের থিম ছিল ‘সুস্থ শরীর, সুস্থ মন’। এই থিমের সঙ্গে সাযুজ্য রেখে রোডরেসের পথটি সাজানো হয়েছিল পুলিসের তরফ থেকে। এছাড়াও রোডরেস চলাকালীন উদ্ভূত আবর্জনা দ্রুত সরিয়ে ফেলে এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলেও এদিন জেলা পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ