নিজস্ব প্রতিনিধি, বারাসত: আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা। তাতে বোনের সামনেই মৃত্যু হল দাদার। মৃতের নাম মহম্মদ আয়ুব আলি মুদি (৬৪)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে শাসন থানার টাকি রোডে বেলিয়াঘাটা ব্রিজ লাগোয়া এলাকায়।
Advertisement
দেগঙ্গার বেড়াচাঁপার মুদিপাড়ার বাসিন্দা আয়ুব আলি মুদি ছিলেন পেশায় শিক্ষক। এদিন তাঁর বোন রেহেনা বিবিকে সঙ্গে নিয়ে বাইকে করে শাসন সর্দারহাটিতে এক আত্মীয়ের বাড়িতে আসছিলেন। পথেই ঘটে যায় দুর্ঘটনা। বাসের চাকায় পিষ্ট হয় তাঁর মাথা। মাথায় হেলমেট থাকলেও বাসের চাকায় তা ভেঙে গুড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
গুরুতর জখম হয়ে বারাসত হাসপাতালে ভর্তি বোন রেহেনা। দুর্ঘটনার পর এলাকার মানুষ তীব্র ক্ষোভ জানান। তাঁদের দাবি, বেলিয়াঘাটা ব্রিজের পর থেকে টাকি রোডের দু’ধারে বেআইনিভাবে গাড়ি পার্কিং করা থাকে। তাই ঝুঁকি নিয়ে নিত্য যাতায়াত করতে হয় হাজার হাজার মানুষকে। পুলিসের নজরদারির প্রয়োজন।