হায়দরাবাদ: ‘পুষ্পা ২’ মুক্তির প্রথম দিনই সিনেমা হলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। গুরুতর জখম হয় তাঁর আট বছরের ছেলে শ্রীতেজ। শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে খবর। শ্রীতেজের পরিবারকে মোট দু’কোটি টাকা অর্থসাহায্য দেওয়ার কথা জানিয়েছেন অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ। তিনি বলেছেন, অল্লু এক কোটি টাকা দেবেন। বাকি এক কোটি দেবে প্রযোজক ও পরিচালক।



