Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

শিশুর ফুসফুসে পেরেক, সফল অস্ত্রোপচার এসএসকেএমে

দেড় বছরের শিশুকন্যার ফুসফুস থেকে ৪ ইঞ্চির পেরেক বের করলেন পিজি হাসপাতালের চিকিত্সকরা। শিশুটি আপাতত বিপদ মুক্ত। নদীয়ার বাসিন্দা সাদিয়া খাতুন খেলতে খেলতে আচমকা একটি ৪ ইঞ্চির পেরেক খেয়ে ফেলে। তারপর থেকেই ভয়ানক কাশি শুরু হয় তার।

শিশুর ফুসফুসে পেরেক, সফল অস্ত্রোপচার এসএসকেএমে
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেড় বছরের শিশুকন্যার ফুসফুস থেকে ৪ ইঞ্চির পেরেক বের করলেন পিজি হাসপাতালের চিকিত্সকরা। শিশুটি আপাতত বিপদ মুক্ত। নদীয়ার বাসিন্দা সাদিয়া খাতুন খেলতে খেলতে আচমকা একটি ৪ ইঞ্চির পেরেক খেয়ে ফেলে। তারপর থেকেই ভয়ানক কাশি শুরু হয় তার। বুধবার রাত দেড়টা নাগাদ তাকে প্রথমে করিমপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভোরবেলা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। এরপরেই কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয় ওই দেড় বছরের মেয়েটিকে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেই এক্সরে করে দেখা যায়, ফুসফুসে পেরেক ঢুকে গিয়েছে। এসএসকেএমেই অস্ত্রোপচার শুরু হয়। চিকিত্সক অরুণাভ সেনগুপ্তর নেতৃত্বে সহকারী অধ্যাপক অরিন্দম দাস অস্ত্রোপচার করেন। শিশুর দেহ থেকে বার করা হয় ওই পেরেক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ